ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি নুরুল ইসলাম করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার। বর্তমানে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।

তিনি জানান, এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পাশাপাশি করোনা পরীক্ষার জন্য ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার ফলাফল পজিটিভ আসে।

মারুফ ইসলাম তালুকদার প্রিন্স তার বাবার সুস্থতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনের।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102