ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে জঙ্গি অভিযান : চারজনের আত্মসমর্পণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব-১২’র একটি দল। অভিযানে এখন পর্যন্ত ৪ জন আত্মসমপর্ণ করেছেন। এর মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

আজ শুক্রবার ভোর রাত থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে চালাতে শুরু করে র‌্যাব-পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর এএসপি মো. মহিউদ্দিন মিরাজ ও স্থানীয়রা জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে ২ জন অপরিচিত লোক এখানে এসে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশপাশে।

তবে, এ ব্যাপারে আইনশঙ্খলনা বাহিনীর পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু বলা হয়নি। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102