ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় থেমে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মনের ছেলে দীনেশ চন্দ্র (৩৮) এবং দীনবন্ধু’র ছেলে দীনেশ বর্মন (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহীদ কামরুজ্জামান টেক্সটাইল কলেজের পাশে জোনাকি হোটেলের সামনে একটি বালুবাহী ট্রাক থামানো ছিল। অপরদিকে, কুড়িগ্রাম থেকে খড় বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-১৩১০) রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে পান কেনার জন্য যাচ্ছিল। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় শুক্রবার ভোর ৫টার দিকে খড় বোঝায় ট্রাকটি থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আঘাত করা ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের সামনে চালকের পাশে বসে থাকা পান ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মন ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় চালক ও ট্রাকের উপর থাকা আরও চারজন আহত হন। ট্রাকের চালক শিপন আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102