ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের চোটে রামোস, চিন্তায় রিয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

হ্যামস্ট্রিং ইনজুরিতে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে এখন কয়েক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারছেন না রামোস। তাই নিয়ে চিন্তায় রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে রামোসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। জানানো হয়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন রিয়াল অধিনায়ক। তবে সেরে উঠতে কতদিন লাগবে তা জানানো হয়নি।

উয়েফা নেশন্স লিগে গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন স্পেন অধিনায়ক রামোস। পরীক্ষার পর জানা যায়, ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়েছেন তিনি।

চলতি বছরে রিয়াল অধিনায়কের এটি তৃতীয় চোট। জানুয়ারিতে গোড়ালিতে চোট পেয়ে চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন রামোস। হাঁটুতে চোট পাওয়ায় গত মাসে শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে হারে রিয়াল।

লা লিগায় শনিবার (২১ নভেম্বর) ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। এরপর ২৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মুখোমুখি হতে ইতালি সফরে যাবে তারা। ২৮ নভেম্বর লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলভেসকে আতিথেয়তা দেবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই তিন ম্যাচে রিয়ালকে মাঠে নামতে হবে রামোসকে ছাড়া। চলতি মৌসুমে এমনিতে রক্ষণভাগে ভুগছে জিনেদিন জিদানের দল। তার মধ্যে দলনেতাকে না পাওয়াটা লস ব্লাঙ্কোসদের জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102