ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭৩ বছর বয়সে কলেজছাত্রীকে বিয়ে করলেন ফুল হুজুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের পীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর ৭৩ বছর বয়সে ২৩ বছর বয়সী এক কলেজছাত্রীকে বিয়ে করেছেন। গত বুধবার দুপুরে ১০ লাখ টাকার কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুরের তরিকার প্রধান দরবারে বিয়ে সম্পন্ন হয়েছে।

ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী তানজিনা আক্তার (২৩) ফুল হুজুরের আদর্শে অনুপ্রাণিত হয়। এক পর্যায়ে ফুল হুজুর তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা গ্রহণ করেন। তানজিনা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের নুর বক্স মিয়াজী বাড়ির প্রবাসী দুলালের মেয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ফেনী সদর উপজেলার ফকিরহাট এলাকায় নিজের মুরিদদের আহ্বানে মাঝে মধ্যে অবস্থান করতেন নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের এলাকার ফুল হুজুর। এ সুবাদে স্থানীয় নারী-পুরুষ অনেকের সাথেই তার পীর-মুরিদী সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে জানান, তার নাতনি ফুল হুজুরের মুরিদ।

বুধবার দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুরের তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। হুজুরের সাথে নাতিনের বিয়ে দিতে পেরে নানা নুর করিম খুশি। এদিকে ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর বয়স পর্যন্ত হুজুর বিয়ে বন্ধনে আবদ্ধ হননি। কাতালিয়ার ছাত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। হুজুর স্বপ্ন যোগে বিয়ের নির্দেশনা পেয়ে বৃদ্ধ বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে রাষ্ট্রীয় অথবা ধর্মীয় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102