ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার এক, কারখানা সিলগালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাটের তারানন্দ যুগীআশ্রমের কালি মন্দিরের সামনে বেলালের বিল্ডিংয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
পরে ভেজাল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মুহাম্মদ আলী হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে নামিদামি কোম্পানির ওষুধের নাম ব্যবহার করত এবং সেগুলো ভেজালভাবে প্রস্তুত করে উচ্চ দামে বাজারজাত করে আসছে। তিনি বলেন, ওষুধ তৈরিতে বিভিন্ন নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করতো।

কারিহো ল্যাবরেটরিজ নাম দিয়ে ওষুধগুলো বাজারে বিক্রি করতো মোহাম্মদ হোসেন।আলী হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২৫ লাখ টাকার ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। হোসেন প্রায় তিন বছর ধরে ভেজাল ওষুধ তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করে আসতেছিল। kho max, Excitement, monfedin, max-life সহ বিভিন্ন নাম দিয়ে ওষুধগুলো বাজারে বিক্রি করতো। এ ঘটনার সাথে বাকিদেরও গ্রেপ্তার করা হবে।

তিনি আরও জানান, এসব নকল ওষুধ খেলে মানুষের স্বাস্থ্য মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। কালুরঘাটের বেলালের বিল্ডিং এর দ্বিতীয়তলার কারখানাটি ছিল। এখানে এসে ব্যবসা করছিলেন ছয় মাস ধরে। আগে অন্য স্থান থেকে ভেজাল ওষুধ তৈরি করে ব্যবসা পরিচালনা করতো। গ্রেপ্তার আসামি হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দেশে যৌন উত্তেজক ওষুধের চাহিদা বেশি থাকায় বিভিন্ন ওষুধের নাম ব্যবহার করে অধিক দামে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করে আসছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102