ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীর তারকাদের তালিকায় বাংলাদেশি ওপেনার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

আগামী ১ দশক ক্রিকেট দুনিয়া শাসন করবেন, এমন ২০ জন সম্ভাব্য নারী ক্রিকেটারের একটি তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলে ২০১৮ সালে অভিষেক মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৫ ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি।
গেলো ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। এছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষ করা ২৬ বলে ৩০ রানের ইনিংসটি, তাকে চিনিয়েছে আলাদা করে। তাইতো আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন, এমন এক তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা।

এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলেও আখ্যা দিয়েছে ক্রিকইনফো।
এই তালিকায় ৫ জন অস্ট্রেলিয়ান, ৪ জন ভারতীয়, তিনজন ইংল্যান্ডের এবং দুই জন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার আছেন। একজন করে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের নারী ক্রিকেটারও আছেন তালিকায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102