ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৪ কিশোর আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কুষ্টিয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রকে নির্যাতনের ঘটনায় চার কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করলে ভোর রাতে তাদেরকে আটক করা হয়।

নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রের নাম লাবিব আলমাস। সে কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। শুক্রবার রাতেই গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনসহ এবং সকালে ভিডিও ধারণকারীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ১৮ নভেম্বর কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র লাবিবকে সাবেক কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের ছাত্র অভি, মিতুল, রাতুল রিক্সা যোগে হাউজিং চাঁদাগার মাঠের মধ্যে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102