ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৫ম শ্রেণির ছাত্রীর বিয়েতে জামালপুরে তোলপাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

জামালপুরে সাত সন্তানের জনক ৮৫ বছরের বৃদ্ধের সঙ্গে ১১ বছরের মাদ্রাসা পড়ুয়া ৫ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। তবে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধ নিজের ইচ্ছায় এই বিয়ে করেনি। বরং এলাকার মাতব্বররা তার উপর এই বিয়ে চাপিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আমখাওয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বয়ড়াপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, এলাকার মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থীর (১১) সঙ্গে ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের ছেলে সুরমান আলীর বখাটে ছেলে শাহিনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে ১১ বছরের মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায়, ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ছাত্রীর গর্ভের সন্তানটি নষ্ট করে ফেলেন শাহিন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে ছাত্রীর পরিবার এলাকার ইউপি মেম্বার নাদু, গফুর মাষ্টার এবং কুদ্দুস মাষ্টারসহ এলাকার মাতব্বরদের কাছে ঘটনার বিচার দাবি করে।

এই নিয়ে এক সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে বৃদ্ধ মহিরের নাতি শাহিনের সকল অপরাধ চাপানো হয় ৮৫ বছরের বৃদ্ধ দাদার উপর। সালিশ বৈঠকে বৃদ্ধের সঙ্গে ১১ বছরে ছাত্রীকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সরেজমিনে ৮৫ বছরের বৃদ্ধ মহির উদ্দিনের সাথে দেখা করলেও সে বয়সের কারণে ঠিকমতো কথা বলতে পারেন না, চোখেও ঠিক মতো দেখেন না। সাত সন্তানের বাবা মহিরের দুই স্ত্রী মারা গেছে অনেক আগে।তৃতীয় বিয়েটি করেছেন ২৭ বছর আগে।

বৃদ্ধ মহির উদ্দিন বলেন, ‘এলাকার মেম্বার নাদু, গফুর মাস্টার, কদ্দুছ মাস্টার, মিলে আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করিছে। আমি নির্দোষ।’ বৃদ্ধের মেয়ে আবেদা বলেন, ‘আমার বাবা কোন অপরাধ করেনি। সে চলাফেরা তো করতে পারে না। লাঠিভর করে চলে।ভালো মতো চোখে দেখে না।’ তবে ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী মেয়েটির গর্ভপাত ঘটানো হয়েছে বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন ছেলের ঘরের নাতি দোষের দায়ভার জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওই বৃদ্ধের ওপর চাপিয়ে শিশুটিকে বিয়ে দেয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102