ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল থেকে সারাদেশে শীত বেড়ে যাবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে রোববার (২২ নভেম্বর) থেকে মেঘাচ্ছন্ন ভাব কেটে যেতে পারে। এরপরই মূলত সারাদেশে শীত বেড়ে যাবে।

জানা গেছে, দেশের আকাশে উড়ে আসা এই মেঘ এসেছে সুদূর আরব সাগর থেকে। একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেখানে যা বর্তমানে ইয়েমেন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ওই নিম্নচাপের কিছু মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

আবার নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জলীয় বাষ্পে পূর্ণ পুবালি বাতাস ও উত্তরের শুষ্ক হিমেল বাতাসের সংঘাতে দেশের বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। উত্তরের বাতাস ও পুবালি বাতাসের সংঘাতের কারণেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাস তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। ওই বাতাসের গতি ঘণ্টায় বড় জোর ৪০ থেকে ৫০ কিলোমিটার।

শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102