ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় মাদরাসা ছাত্রকে ধর্ষণ, গ্রেপ্তার শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

কুমিল্লা নগরীর এক মাদরাসায় ১১ বছরের ছাত্রকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসার এক শিক্ষককের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদরাসার শিক্ষক ধর্ষক তানভীর আহম্মেদ (২৪) ও মাদরাসার বড় হুজুর ফারুক হোসাইনকে (৪৮) আসামি করে একটি মামলা করেন।এরপর একই রাতে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেপ্তার করেন পুলিশ। অন্যদিকে বড় হুজুর ফারুক হোসাইন পালাতক রয়েছে।গ্রেপ্তারকৃত তানভীর আহাম্মেদ চাঁদপুর জেলার সদর উপজেলার মমিনপুর গ্রামের মো. ফারুক আহাম্মেদের ছেলে এবং ফারুক হোসাইন একই জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। ভুক্তভোগী শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে ওই মাদরাসার বড় হুজুরের কাছে বিচার নিয়ে গেলে বিষয়টি মা-বাবাসহ কাউকে না জানিয়ে গোপন রাখার জন্য বলা হয়।

কাউকে জানালে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারার ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন ওই বড় হুজুর ফারুক হোসাইন।কিন্তু তারপরেও ফারুক ওই শিশুকে কারেন্টের পেঁচানো তার দিয়ে দুই পায়ের তালুতে আঘাত করে আহত করে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে কুমিল্লার নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত দারুণ নাজাত নামে একটি হাফেজিয়া মাদরাসায়।শিশুটির বাবা মামলায় উল্লেখ করেন, গত ৫, ৬ মাস  আগে তার ১১ বছরের ছেলেকে দারুণ নাজাত নামে ওই হাফেজিয়ায় ভর্তি করেন।

ধর্ষক তানভীর আহাম্মেদ তার ছেলের কুরআন শরীফ ছবক নিতেন।গেলো নভেম্বর তার স্ত্রীকে নিয়ে মাদরাসায় ছেলেকে দেখতে আসলে সে ভয়ে কাতর অবস্থায় দেখেন এবং অসুস্থ মনে হয়। অসুস্থতার কারণ জানতে চাইলে ১১ বছরের শিশুটি জানায় মাদরাসার  শিক্ষক তানভীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হক জানান, মাদরাসায় শিশু ছাত্রকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102