ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণের তিনদিন পর ভ্যানচালক উদ্ধার, কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে অপহরণের তিন দিন পর এক ভ্যানচালককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে এ ঘটনায় জড়িত এক আইপি টিভির সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভ্যানচালকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের আমবাগ উত্তরপাড়া এলাকা থেকে ভ্যানচালক আব্দুস সালামকে (৪০) অপহরণ করে একটি চক্র। পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে স্বজনদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। স্বজনরা বিকাশের মাধ্যমে দুইবারে ২০ হাজার টাকা পরিশোধ করলেও তাঁকে ফেরত দেয়নি। নিরুপায় হয়ে স্বজনরা কোনাবাড়ী থানায় অপহরণ মামলা করে। আজ ভোরে আমবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভ্যানচালককে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত আইপি টিভি ‘মুক্তমন’ এর সাংবাদিক আবিদ রাসেল ও তাঁর সহযোগী রবিউল ইসলাম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চারটি বাটন ফোন, দুটি স্মার্টফোন, একটি ক্যানন ক্যামেরা, একটি হাতুরি, একটি প্লাস, একটি বাঁশের লাঠি ও তিনশ টাকা জব্দ করা হয়।  বিকাশে পাঠানো ২০ হাজারের মধ্যে ১০ হাজার টাকা এখনো আসামির বিকাশ অ্যাকাউন্টে জমা আছে।

জিএমপির কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, অভিযুক্ত রবিউল পুলিশের সোর্স। তিনি মাদক মামলার আসামি। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন এলাকা থেকে কৌশলে পরস্পরের যোগসাজশে পুলিশ নাম ভাঙিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102