ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব-তামিমদের দলের সবাই করোনা নেগেটিভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে গতকাল শুক্রবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন পাঁচ দলের ক্রিকেটাররা। পরীক্ষার রিপোর্ট রাতেই জানিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল জেমকন খুলনা এবং তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। দুদলের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

করোনা পরীক্ষায় যাঁদের ফল নেগেটিভ এসেছে তাঁরা জৈব-সুরক্ষা বলয়ে যাওয়ার সুযোগ পাবেন। তাই আজ শনিবার থেকে জৈব-সুরক্ষা বলয়ে ঢুকতে বাধা নেই খুলনা ও বরিশালের ক্রিকেটারদের। করোনা নেগেটিভ হয়ে আজ থেকে দলীয় অনুশীলনে নেমে পড়েছেন তাসকিন আহমেদরা।

টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে খেলবেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। তবে ক্রিকেটে ফেরার টুর্নামেন্টে নেতৃত্ব পাননি তিনি। খুলনাকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। অন্যদিকে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি তিনটি জায়গায় জৈব-সুরক্ষার ব্যবস্থা করেছে। হোটেল, স্টেডিয়াম ও মিরপুরের ক্রীড়াপল্লীতে খেলোয়াড়, কর্মকর্তাসহ অন্যরা থাকবেন। খেলোয়াড়রা থাকবেন হোটেল সোনারগাঁওয়ে, ব্রডকাস্টাররা থাকবেন লেকশোর হোটেলে। আর গ্রাউন্ডসম্যান ও ক্লিনাররা মিরপুর ক্রীড়াপল্লীতে থাকবেন।

বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে ২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। একই দিনের পরের ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল-জেমকন খুলনা। শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি দিনে প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, পরের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত প্রতিযোগিতাটির।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102