ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আরেকটি দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ। কদিন আগে চোটের কারণে ছিটকে গেছেন দলের অধিনায়ক সার্জিও রামোস। এবার করোনায় আক্রান্ত হওয়ায় আরেক স্ট্রাইকার লুকা জোভিচকে হারাল রিয়াল।

আজ শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটির আগে এমন দুঃসংবাদ পেল ক্লাবটি।

গতকাল শুক্রবার জোভিচের করোনা টেস্টের ফল পজিটিভ আসে। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এর আগেও রিয়াল শিবিরে করোনাভাইরাস হানা দিয়েছিল। কিছুদিন আগে দুই তারকা খেলোয়াড় এইডেন হ্যাজার্ড ও কাসেমিরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দুজনই সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। তবে চোটের কারণে চ্যাম্পিয়ানস লিগের ম্যাচসহ আগামী তিন ম্যাচে রামোসকে পাচ্ছে না স্প্যানিশ চ্যাম্পিয়ানরা। ক্লাবটির বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে গোল ডটকম।

হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন রামোস। জাতীয় দল স্পেনের হয়ে উয়েফা নেশন্স লিগে খেলতে গিয়ে চোটে পড়েন রিয়াল তারকা। গত মঙ্গলবার স্পেন বনাম জার্মানির মধ্যকার ম্যাচটির প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।

ক্লাবটির দেওয়া বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ আমাদের খেলোয়াড় রামোসের সব পরীক্ষা করিয়েছে। পরীক্ষায় তাঁর ডান পায়ে চোটের বিষয়টি ধরা পড়েছে। ’

ক্লাবের পক্ষ থেকে চোটের খবর জানালেও, কবে নাগাদ মাঠে ফিরবেন, তা জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যম বলছে, এ ধরনের চোট সেরে উঠতে ১০ থেকে ১৪ দিন সময় লাগতে পারে। সেই হিসাবে লা লিগায় ভিয়ারিয়াল, আলভেস ও চ্যাম্পিনস লিগে ইন্টার মিলানের বিপক্ষে রামোসকে পাওয়ার সম্ভাবনা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102