ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্ক এটিএম বুথ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সাইবার হামলার আশঙ্কায় ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকদের বুথ ব্যবহারে সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।

রাত যত গভীর হয় ঢাকা ততো ফাঁকা হয়। নিরব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথগুলো। রাতের এই নিরবতায় আতঙ্কের খবর ছড়িয়েছে সাইবার হামলা। এমন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সরকার। এরই মধ্যে দু’একটি ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু হয়েছে। কোনো ব্যাংকের বুথ খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টাকা উত্তোলন বন্ধ থাকছে।

দায়িত্বরতরা জানান, অনেক বুথের সার্ভার বন্ধ রাখা হয় রাত ১১টার থেকে।

বেশিরভাগ এটিএম বুথ ২৪ ঘণ্টা খোলা থাকলেও, সন্দেহজনক গতিবিধির বিষয়ে সর্তক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ; এমনটাই জানালেন বুথের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা।

তারা জানান, অতিরিক্ত সময় নিয়ে কেউ বুথের ভেতর অবস্থান করলে তা নজরদারি করা ও কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

জানা গেছে, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ‘বিগল বয়েজ’ জড়িত থাকার প্রমাণ মিলেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102