ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফোনে ডেকে এনে তরুণী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে পোশাক কারখানার এক তরুণী শ্রমিক (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত ১৩ নভেম্বর ফোন করে ডেকে এনে তুলে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুই যুবক। তরুণীর অভিযোগ, নির্যাতনকালে অভিযুক্ত ধর্ষকদের সহযোগিতা করেন আরো এক যুবক। এ ঘটনায় গত শুক্রবার রাতে নির্যাতনের শিকার তরুণী অজ্ঞাতপরিচয় যুবকসহ তিনজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।

নির্যাতনের শিকার তরুণীর বাড়ি পাশের কাপাসিয়া উপজেলায়। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থেকে পাশের একটি পোশাক কারখানায় চাকরি করেন। অভিযুক্ত ধর্ষকরা হলেন- শ্রীপুর উপজেলার নালিয়াটেক গ্রামের সাদ্দাম হোসেন (২২), নারায়ণপুর গ্রামের মো. মাহামুদের ছেলে মো. শরিফ (২০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক। সাদ্দাম হোসেনের বাবার নাম জানাতে পারেনি পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে পুলিশ মো. শরিফকে গ্রেপ্তার করেছে।

ওই তরুণী জানান, সাদ্দাম হোসেন তার সঙ্গে মোবাইল ফোনে প্রায়ই কথা বলতেন। গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফোন করে তাকে রাজাবাড়ি বাজারের পাশে উচ্চ বিদ্যালয়ের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছামাত্র সাদ্দাম, শরিফ ও অজ্ঞাতপরিচয় এক যুবক সিএনজিচালিত একটি অটোরিকশাযোগে তুলে নিয়ে যায় তাকে। পরে নালিয়াটেক গ্রামে সাদ্দাম হোসেনের বাড়িতে নিয়ে সাদ্দামসহ অজ্ঞাতপরিচয় যুবক তার ওপর নির্যাতন চালান। নির্যাতনের পর তাঁকে ফের অটোরিকশায় তুলে দেন তারা (অভিযুক্ত)।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, ‘অভিযুক্ত ধর্ষক শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতপরিচয় যুবকসহ সাদ্দামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102