ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাদু দেখালেন পর্তুগাল যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৭ বার পঠিত

ইতালিয়ান লিগ সিরিএ-তে ফিরেই জাদু দেখালেন পর্তুগাল যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শনিবার রাতে তুরিনে ঘরের মাঠে রোনাল্ডোর জোড়া গোলে ক্যালিয়ারিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

বলতে গেলে রোনাল্ডোর ৪ মিনিটের জাদুতেই রণেভঙ্গ হয়ে যায় ক্যালিয়ারির। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় স্প্যানিয়ার্ড তারকা আলভারো মোরাতার অ্যাসিস্টে বল পেয়ে লিড এনে দেন রোনাল্ডো।

প্রথমার্ধের বিরতির মিনিট তিনেক আগে তুর্কি তারকা মেরি ডেমিরালের সঙ্গে পাসিং খেলে নিজের জোড়া গোল পূর্ণ করেন সিআর সেভেন।

রোনাল্ডোর জোড়া গোলে ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ক্যালিয়ারির জালে যেমন আর কোনো বল জড়াতে পারেননি জুভিরা। তেমনই একটি গোলও শোধ করতে পারেনি ক্যালিয়ারি।

রেফারির শেষ বাঁশিতে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন টানা ৯ বারের চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক বিরতির পর লিগে ফিরেই এমন চমক দেখানোয় বেশ খুশি জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো।

পর্তুগিজ সুপারস্টারের প্রশংসায় তিনি বলেন, রোনাল্ডোর পেশাদারিত্ব অসাধারণ। আমরা সবাই তা জানি। সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। ম্যাচ ও অনুশীলনে বাকি ফুটবলারদের জন্য দৃষ্টান্তস্বরূপ।

এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো জুভেন্টাস। ৮ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

ম্যাচ হাইলাইটস দেখুন –

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102