ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফতুল্লায় সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী-কন্যা দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত
নারায়ণগঞ্জ purboposhchimbd Most Popular Online Newspaper in Bangladesh

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সিগারেটের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক রয়েছে স্ত্রী ও শিশু কন্যা। শনিবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়িতে রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়াবাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশু কন্যা দিয়া রানী সরকার (০৫) বসবাস করতেন।

পরিবারের দাবি, সিগারেটের আগুন তাৎক্ষনিক ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের ৩ জনই দগ্ধ হয়। বাড়ির পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দীপায়ন সরকার রাতে মারা যায়।

তিনি আরও জানান, পপি সরকার ও তার শিশু কন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102