ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রাণ বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীর ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার দুপুরে চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার ৩নং ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী করোনাকালে সংকট মোকাবেলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দফতরে মজুদ করে রাখে।

এছাড়াও তিনি হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও ভিজিডির চাল বিতরণে অনিয়ম করেন। নিয়মবহির্ভূতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ১৬ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখা থেকে সামায়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।

এ বিষয়ে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান রমজান আলী জানান, এ সংক্রান্ত কোনো চিঠি এখনও হাতে পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102