ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাকের স্প্রে করোনা রুখবে ৪৮ ঘণ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

যুক্তরাজ্যের একটি নেজাল স্প্রে ৪৮ ঘণ্টা পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের প্রতিরোধ ব্যবস্থা করতে পারে বলে দাবি করা হয়েছে। এই স্প্রেটি দুইটি প্রধান উপাদান দিয়ে তৈরি। একটি হলো ক্যারাগিনান, অন্যটি গেলান। খাদ্য বিজ্ঞানে জমাট বাধার কাজে এই এগুলো ব্যবহার করা হয়।

এ বিষয়ে গবেষণাপত্রের লেখক ড. রিচার্ড মোয়াকস বলেন, এই স্প্রেটি খুবই সাধারণ সব উপাদান নিয়ে তৈরি। একারণেই খাদ্য উপাদান এবং ওষুধে ব্যবহার করা নিয়মিত উপাদান দিয়েই এই স্প্রেটি তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েক সপ্তাহের ভেতরেই আমরা যথোপযুক্ত সহযোগী পেলে জনসাধারণের জন্য এর উৎপাদন শুরু করতে পারব।

গেলান নামের উপাদানটি ছোট ছোট কণার মাধ্যমে নাকের ভেতরের সম্পূর্ণ জায়গাটিই মুড়ে ফেলে। এই স্প্রে ভাইরাসের সংস্পর্শে আসলে এটা সারস কোভ-২ ভাইরাসটিকে ধরে ফেলে, পরে এটি ভাইরাসকে নাকের বাইরে ঝেড়ে ফেলে।

ইউনিউভার্সিটি অব বার্মিংহ্যামের গবেষকরা মনে করেন, স্বাস্থ্যকর্মীরা কাজ করেন যেখানে বা ক্লাসরুম বা এয়ারপোর্টের মত উচ্চ ঝুঁকিসম্পন্ন এলাকায় এই স্প্রে বিশেষ উপকারে আসবে।

এই স্প্রে আগেকার প্রতিরোধকারী ব্যবস্থাগুলো প্রতিস্থাপিত করবে না। অর্থাৎ মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মত বিষয়গুলো আগের মতোই মানতে হবে। ড.মোয়াকস মনে করেন হাত ধোয়া মাস্ক পরার মতো কাজগুলো করোনা রোধ করবে তাই সেটা করতেই হবে। এই স্প্রে যা করবে তা হলো একটি দ্বিতীয় পর্দা সৃষ্টি করবে যা করোনা রুখবে এবং করোনা ছড়ানোর হারকে কমিয়ে আনবে।

সূত্র: ডেইলি মেইল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102