ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যানসিটির পর এবার বার্সায় ডাক পেলেন বাংলাদেশের খুদে মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৮ বার পঠিত

সম্প্রতি ফুটবল নিয়ে বাঁ-পায়ের জাদু দেখিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের রাইয়ান আবদুল্লা নামে এক শিশু। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়ে অনেকেই তাকে খুদে মেসি নামে ভূষিত করেছে।

রাইয়ানে মুগ্ধ হয়েছে ইউরোপ সেরা ক্লাবগুলোও। মালয়েশিয়ায় ইংলিশ ক্লাব ম্যানসিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। এবার ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে ট্রায়ালের আমন্ত্রণ পেল বাংলাদেশের খুদে মেসিখ্যাত রাইয়ান আবদুল্লা।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাইয়ানের ভিডিও দেখে যোগাযোগ করেন বার্সেলোনার ভারতের কান্ট্রি ম্যানেজার আইতোর ওলমো। ভারতে অবস্থিত বার্সেলোনা একাডেমিতে যোগ দিতে রাইয়ানকে ট্রায়াল দেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

এর আগে মালয়েশিয়ায় ম্যানচেস্টার সিটির টেলেন্ট হান্টের আমন্ত্রণ পেয়েছিলেন রাইয়ান। প্রশংসা পেয়েছিলেন ইউরোপের বড় ক্লাবগুলোর। মেসিকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করা রাইয়ান আবদুল্লাকে এখন হাতছানি দিচ্ছে বার্সেলোনা একাডেমি।

বার্সেলোনা তারকা লিওনেল মেসির ছোটবেলার সঙ্গে রাইয়ানের মিল খুঁজে পান অনেকেই। বাঁ-পায়ে বল নিয়ন্ত্রণ বা প্রতিপক্ষের ফুটবলারদের নাস্তানাবুদ করতে জুড়ি নেই তার। তবে মাঠে বল পায়ে যতটাই সরব, কথা বলায় ঠিক ততটাই নীরব রাইয়ান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102