ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন। রবিবার দুপুরে উপজেলার ধনকুণ্ডি এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার শিশুপুত্র শাহ্ সুলতান (৯), সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামের আল আমিন (২৮) এবং একই গ্রামের আবদুল হাই (৬০)।

পুলিশ জানায়, দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে কয়েকজন যাত্রী মহাসড়ক ধরে স্থানীয় চান্দাইকোনা বাজারে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ঢাকাগামী আল রিয়াদ পরিবহণের একটি বাস অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচরে গেলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনযাত্রী প্রাণ হারান।

এছাড়া গুরুতর আহতাবস্থায় সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা আকাঈদ হোসেন ও তার মা আনোয়ারা বেগম এবং নীলফামারী সদর উপজেলার বাসিন্দা আবদুর রশিদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশরাফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই চাপা দেয়া বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102