ads
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মানিকগঞ্জে বালুর গর্তে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

ড্রেজিং এর বালুর গর্তে পরে মানিকগঞ্জের সাটুরিয়ায় ইমা আক্তার (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে। রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কামতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমা ওই গ্রামের হোটেল ব্যবসায়ী ইয়াদ আলীর মেয়ে। সে উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, ইমাদের বাড়ির পাশেই ড্রেজিং দিয়ে বালু উত্তোলনের ফলে গর্তের সৃষ্টি হয়েছে। খেলতে গিয়ে ইমা ও একই এলাকার দুই শিশু ওই গর্তের পানিতে পরে যায়। দুই শিশুকে উদ্ধার করা হলেও ইমাকে জীবিত উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102