ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোরকা কিনে দেওয়ার কথা বলে হোটেলে কলেজছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

বোরকা কিনে দেওয়ার কথা বলে রংপুর নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে গেলে স্বজনরা তাকে রংপুর মেডিকেলে ভর্তি করে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে।

শনিবার রাতে রংপুর মেডিকেলে ভর্তির পর চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, শনিবার বিকেলে বোরকা কিনে দেওয়ার কথা বলে মিঠাপুকুর উপজেলার বৈরিগঞ্জ থেকে তার প্রেমিক মিজানুর রহমান তাকে রংপুর নগরীর সালেক মার্কেটে নিয়ে আসে। এ সময় জোর করে পাশে রংপুর আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে সটকে পড়ে। বাড়ি ফিরে যাওয়ার পর টের পেয়ে পরিবারের লোকজন তাকে মেডিকেলে ভর্তি করে।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, মিজান আমাকে বোরকা কিনে দেবে বলে সালেক মার্কেটে নিয়ে যায়। তারপর সেখান থেকে সে আমাকে হোটেলে নিয়ে যায়। হোটেলে গিয়ে সে আমার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে।
ভুক্তভোগী কলেজছাত্রীর ভাই বলেন, ভাই হিসেবে আমার মনে কি চলছে, সেটা একমাত্র আমি জানি। এ রকম যেন কারও বোনের সঙ্গে না হয়। আমি মিজানের বিচার চাই।

তবে ওই আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করে। রংপুর আবাসিক হোটেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, আমাদের এখানে আসে নাই। আমরা বলতে পারব না। আমাদের এখানে আমরা কাগজপত্র ছাড়া আমরা কোনও মেয়েকে হোটেলে উঠাই না।

খবর পেয়ে মিঠুপুকুর থানা-পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থল হিসেবে আলোচনায় আসায় মহানগর পুলিশও বিষয়টির খোঁজখবর নিচ্ছে।

মিঠাপুকুর থানা উপপরিদর্শক আজাদ মিয়া বলেন, যে এ ঘটনার সঙ্গে জড়িত আছে বা সন্দেহ করা হচ্ছে তার বিষয়েও তাকে গ্রেফতারের জন্য যথাযথভাবে কার্যক্রম চলছে।

ধর্ষণের শিকার কলেজছাত্রীকে রংপুর মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসি সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102