ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্দুরকানী‌তে সরকা‌রি চালসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে পাঁচ বস্তা সরকা‌রি চালসহ দুজন‌কে আটক ক‌রে‌ পু‌লি‌শে দি‌য়ে‌ছে জনতা।

সোমবার (২২ নভেম্বর) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা স্বীকার ক‌রেছেন। তিনি জানান, ৫ বস্তা চালসহ দুজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। মামলা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানান তিনি।
‌রোববার রাতে উপ‌জেলা সদ‌রের ইন্দুরকানী বাজা‌রে এ ঘটনা ঘ‌টে। আকটকৃতরা হ‌লেন- ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিকশাচালক শাহ আলম (৫৩)।

স্থানীয়রা জানান, রাতে নিজ গোডাউন থে‌কে রিকশাযো‌গে ৩০ কে‌জি ওজনের ৫ বস্তা চা‌ল নি‌য়ে যা‌চ্ছি‌লেন বাহারুল। এ চালগু‌লো তি‌নি বাজা‌রের আদম আলী সড়‌কের আশ্রাফ আলীর দোকা‌নে বি‌ক্রির উদ্দেশ্যে নি‌য়ে যা‌চ্ছি‌লেন। এমন সময় বাজা‌রের সাধারণ জনতার বিষয়‌টি স‌ন্দেহ হ‌লে রিকশাসহ বাহারুল‌কে আটক ক‌রেন তারা। এ সময় এ চাল কি‌সের জন্য নেওয়া হচ্ছে- এমন প্র‌শ্নে তি‌নি কোনও সদুত্তর দি‌তে পা‌রেননি।
প‌রে পু‌লিশ গিয়ে চা‌লের ডিলার বাহারুল‌ ও রিকশাচালক শাহ আলম‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে যায়।
আশ্রাফ আলীর দোকা‌নে তল্লা‌শি ক‌রে খাদ্য অধিদফতরের লো‌গোসমৃদ্ধ চা‌লের ৬‌টি খা‌লি বস্তা উদ্ধার ক‌রে পু‌লিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102