ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাস্ক না পরায় ৬১ জনকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকারিভাবে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। এরই প্রেক্ষিতে বগুড়ার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ৬১ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, রবিবার বিকালে নন্দীগ্রাম পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় ১৪ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার।
এদিকে ওই দিন সন্ধ্যায় কাহালু উপজেলার জামগ্রাম ও মালঞ্চা বাজারে মাস্ক ছাড়া অযথা বাইরে ঘোরাঘুরি করার দায়ে ১২ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান। এর আগে তিনি গত বুধবার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। করোনার সংক্রমণ এড়াতে আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত। সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিযান আব্যহত থাকবে। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। পরবর্তীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102