ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে দেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

গোপালগঞ্জের ‍মুকসুদপুরে বিশ্বজিত বাইন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে দেশীয় মদসহ আটক করেছে র‌্যাব। আজ সোমবার দুপুরে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল রবিবার রাত ১২.৪৫ টায় মুকসুদপুর থানাধীন বানিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিত বাইনকে আটক করে । এসময় বিশ্বজিত বাইনের কাছ থেকে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় । বিশ্বজিত বাইন একই এলাকার মৃত সাধন বাইনের ছেলে।

র‌্যাব আরো জানায়, বিশ্বজিত বাইন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জের মুকসুদপুর থানার বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102