ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়লো রাজধানীর সাততলা বস্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সব হারিয়ে দিশেহারা স্বল্প আয়ের মানুষ।

শীতেই রাজধানীতে আগুন লাগার ঘটনা বেশি ঘটে। এবার শীতের শুরুতেই আগুন লাগলো রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে আগুন লাগে, সেখানে বস্তিঘর, প্লাস্টিক পণ্য ও ওষুধসহ বিভিন্ন দোকান ছিলো। যা আগুনে পুড়ে ভস্সিভুত। হতাহতের ঘটনা না ঘটলেও, শেষ সম্বলটুকো হারি পাগল প্রায় ক্ষতিগ্রস্তরা।

ঘটনা স্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাত হোসাইন বলেন, প্রায় এক ঘন্ট ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, হাজার হাজার উৎসুক জনতার জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বিদ্যুত অথবা গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে, ২০১৫ সালে মে মাসে এবং ২০১২ সালের অক্টোবর মাসে বস্তিটিতে আগুণের ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102