ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুরে ৮ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ অভিযোগে বাড়ির ভাড়াটিয়ার ছেলে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শিশুকন্যার মা বাদী হয়ে মিরপুর থানায় শিশু ধর্ষণ অভিযোগে মামলা করেন। বাদীর দেওয়া এজাহারভুক্ত একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আতিকুর রহমান।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরের বাবা কর্মসূত্রে মিরপুর উপজেলার ঘটনাস্থল ওই শিশুকন্যার মায়ের বাড়িতে স্ব-পরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতো। গত শনিবার সন্ধ্যায় শিশুকন্যাকে চকলেট দেওয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আহত শিশু কন্যা সেখান থেকে বেরিয়ে এসে তার মাকে সব খুলে বলে।

শিশু কন্যার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার এতটুকু অবুঝ শিশুকে এভাবে আহত করলো। ওই ছেলেটিও শিশু। বিষয়টি মেয়ের মুখে শোনার পর পরিবারের অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে রোববার নিজেরাই উদ্যোগ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যায়। সেখানে ডাক্তারি পরীক্ষায় প্রাথমিক সত্যতা পেয়ে সোমবার দুপুরে মিরপুর থানায় মামলা করেছি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা শিশু ধর্ষণ মামলার আসামি কিশোর দীপকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভুগি ওই শিশুর মায়ের দেওয়া এজাহারভুক্ত আসামি ফারহান রহমান দীপকে ঘটনাস্থলের ওই বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনার প্রাসঙ্গিক আলামত জব্দসহ মামলাটি তদন্ত শুরু করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102