ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাগাজীতে এতিম দুই বোনের সম্পত্তি দখলে নিতে হামলা ও ভাঙচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

সোনাগাজীতে এতিম দুই বোনের সম্পত্তি দখলের চেষ্টাসহ ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে একটি মামলা দায়ের করলে সেটি প্রত্যাহার করতে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে বলে জানায় অসহায় পরিবারটি। নিরাপত্তা চেয়ে পরিবারটি সোমবার সকালে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,সোনাগাজী পৌরসভার চরগণেশ এলাকার সুরু মিঞার বাড়ির মোশারফ হোসেনের মৃত্যুর পর তার তার সম্পত্তির উত্তরাধিকারী হয় পরিবার। এ সুযোগে সম্পত্তির ওপর দৃষ্টি পড়ে মৃত মোশারফের ভাই মোয়াজ্জেম হোসেন, ভাতিজা নূর নবী প্রকাশ কামরুল,হোসেইন খান ও শরীফের। তারা মোশাারফের সম্পত্তি দখল করে পরিবারটিকে উচ্ছেদের পাঁয়তারা শুরু করে।

গত ৮ নভেম্বর সকালে তারা বহিরাগত অন্তত ৭-৮ জন অজ্ঞাত লোকজন নিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় মোশারফের মেয়ে জান্নাতুল নাঈম ও শামিমা আক্তার বাঁধা দিলে প্রথমে তাদের যৌন হয়রানি ও পরে পিটিয়ে জখম করে বসতঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল, নগদ টাকা,বাড়ির দলিল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।

জান্নাতুল নাঈম জানায়, ঘটনার বিষয়ে প্রথমে তিনি সোনাগাজী থানায় অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা গ্রহণ না করায় গত বুধবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ৩০ কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেন।

তিনি আরও জানায়, মামলা দায়েরের খবরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বেপরোয়া হয়ে নানাভাবে তাদের প্রাণনাশের হুমকি ধামকি দিলে সোমবার সকালে মা আনোয়ারা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাণ রক্ষা চেয়ে আনোয়ারা বেগম একটি জিডি করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102