ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুলিয়ায় মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিয়ার, বিদেশী মদ ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার, র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

এর আগে ২৩ নভেম্বর সোমবার রাতে আশুলিয়ার বরিরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ঢাকা জেলার মো. নাজমুল হাসান (২৩), অনিক সরকার (২৩), বগুড়া জেলার মো. সোহাগ (২৯), চাঁদপুর জেলার মো. ফজলে রাব্বি (২২) ও কুষ্টিয়া জেলার আসাদ আলী (২৩)। তারা বিভিন্নপ্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ ক্যান বিয়ার (১৬.২% এলকোহলযুক্ত), ৭ বোতল বিদেশী মদ, ১ কেজি গাঁজা, ৭ টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড এবং মাদক বিক্রিত ১২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্নপ্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অতীতের মতো ভবিষ্যতেও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102