ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

আরো শক্তিশালী হয়ে ভয়ংকর রূপ নিচ্ছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নিভার’। এটি আরো ঘণীভূত ও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘নিভার’ ভারতের দক্ষিণ উপকূলে আঘাত হানলেও এর প্রভাবে পড়বে বাংলাদেশেও। ঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে অবস্থানরত নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিসের সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঘূর্ণিঝড় ‘নিভার’ মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মোংলা থেকে ১ হাজার ৫৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল গভীর নিম্নচাপটি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ২৩ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৪ এবং ২৫ নভেম্বর থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবং তেলঙ্গানায় বৃষ্টি হবে ২৫ এবং ২৬ নভেম্বর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102