ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনিক্যাল পদ মর্যাদার দাবি ও স্বাস্থ্য কর্মকর্তার বদলির প্রতিবাদে মাবনবন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

টেকনিক্যাল পদ মর্যাদার দাবি ও স্বাস্থ্য সহকারী মো. হুমায়ূন রশিদ চৌধুরীকে বিনা অপরাধে বদলির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহ্বায়ক এম আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা সংঠগনের সভাপতি রুবেল মিয়া, সদর উপজেলার সংগঠনের সাধারণ সম্পাদক নাজির আহমেদ দিদার, বিজয়নগর স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, সরাইল সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, নবীনগর সহকারী স্বাস্থ্য পরিদর্শক কমল, আখাউড়া সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাফিজ উল্লাহ, স্বাস্থ্য সহকারী ফিরোজ আহমেদ, আইরিন চৌধুরী, তাসলিমা খন্দকার, আব্দুল্লাহ আল মামুন ও মাসুকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি ১৯৯৮ সালে টেকনিক্যাল পদ মর্যাদার দাবি আজও পূরণ হয়নি। প্রায় দুই যুগ দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি। ইতিমধ্যে ভেটেনারি কৃষিসহ সকল ক্ষেত্রেই টেকনিক্যাল পদমর্যাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন। কিন্তু আমরা অবহেলিত। তাই আগামী ২৬ নভেম্বর ইপিআই ও হাম রুবেলাসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হবে।

এছাড়া চট্টগ্রামের রউজান উপজেলা স্বাস্থ্য সহকারী ও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দাবি বাস্তবায়ন পরিষদের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি মো. হুমায়ূন রশিদ চৌধুরীকে বিনা অপরাধে তেতুলিয়ায় বদলির অভিযোগ উঠেছে।এজন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102