ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রলীগের জেলা কমিটিতে নকলার ৯ কৃতি সন্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

মো. মোশারফ হোসাইন, শেরপুর প্রতিনিধি: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছ। এ কমিটিতে নকলা উপজেলার ৯ কৃতি সন্তান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনিত হওয়ায় উপজেলাবাসী খুশি। সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মহলে এ সুসংবাদটি ছড়িয়ে পড়ার পরে সর্বমহলের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন নবগঠিত জেলা কমিটিতে স্থান পাওয়া নকলার ৯ কৃতি সন্তান।

নতুন কমিটিতে স্থান পাওয়া নকলার ৯ কৃতি সন্তানরা হলেন, সহ-সভাপতি মো. আব্দুর রহিম মোস্তফা, শাহরিয়ার তালুকদার সৌরভ ও রাব্বিনুর রহমান জুয়েল; সহ-সম্পাদক আরেফিন আহাম্মেদ সরকার, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফোরকান আহাম্মেদ শ্রাবণ, পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক কুমার রায় জয়, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শোয়েব মাহমুদ রিশাদ ও উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক।

সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখা কমিটির তালিকা প্রকাশের পরেই শুরু হয় নব গঠিত কমিটিতে স্থান পাওয়াদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায়। দেশ, জাতি ও দলের প্রতি দায়িত্ববোধ পর্যালোচনা করাসহ বিভিন্ন দিক বিবেচনা করেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই পূর্ণাঙ্গ কমিটি ২৪ নভেম্বর মঙ্গলবার অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটির সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে বিভিন্ন মাধ্যমে সকলের দোয়া-আর্শীবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102