ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়ের লক্ষ্যে রাতে নামছে রিয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

চ্যাম্পিয়নস লিগে ফেভারিট তকমা নিয়েও গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের অবস্থা বলার মতো নয়।। ভাগ্য ভালো যে সর্বশেষ ম্যাচে ইন্টার মিলানকে হারানোর কারণে এক পয়েন্ট বেশি পেয়ে তাদের ওপরেই অবস্থান করছে। ‘বি’ গ্রুপে রিয়াল আছে তিনে। তাই আজ বুধবার সানসিরোতে জিততে পারলে নক আউটের সম্ভাবনা জোরালো হবে লস ব্লাঙ্কোসদের। রাত ২টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।

‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুনশেনগ্লাডবাখ। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার একই পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে রিয়াল। সবার নিচে থাকা ইন্টারের অর্জন ২।

রিয়াল মাদ্রিদ কোচ সানসিরোয় জয়ের লক্ষ্যে গেলেও চাপমুক্ত থাকতে পারছে না মোটেও। এই ম্যাচে পাচ্ছে না অধিনায়ক রামোস, মিডফিল্ডার ভালভার্দে ও স্ট্রাইকার করিম বেনজিমাকে। তার ওপর লা লিগায় সর্বশেষ ম্যাচেও ভালো ফল নেই। ভ্যালেন্সিয়ার কাছে ৪-১ গোলে হারের সঙ্গে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ ড্র।

এমন পরিস্থিতিতেও লস ব্লাঙ্কোসদের কোচ জয়ের জন্য ক্ষুধার্ত, ‘আমরা সব সময়ই জয় চাই। এই মুহূর্ডে ড্র অথবা হারের কথা ভাবতে পারি না। সবাইকে বলবো মাঠে তোমরা শতভাগটা দাও। ম্যাচটা অবশ্যই কঠিন। তবে আমার মনে হয় এই মৌসুমে সব দলকেই সংগ্রাম করতে হচ্ছে।’

তবেহাল ছেড়ে দিচ্ছে না ইন্টারও। কন্তের আশা, ‘আরও ৯টি পয়েন্ট বাকি আছে। আমরা এখনও নকআউটের জন্য লড়াই করতে পারি।’

একই দিন শেষ ষোলো নিশ্চিতের লক্ষ্যে নামছে লিভারপুল। আজকে আতালান্তাকে হারালেই নিশ্চিত হবে নক আউট পর্ব। তাদের জন্য সুসংবাদ হচ্ছে করোনা মুক্ত হয়ে ফিরছেন ফরোয়ার্ড মোহামেড সালাহ। ম্যাচটি রাত ২টায় দেখাবে সনি টেন-১।

একই সুযোগ থাকছে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটিরও। তারা রাত ১১টা ৫৫ মিনিটে মুখোমুখি হবে অলিম্পিয়াকোসের। ম্যাচটি দেখাবে সনি টেন-২।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও শেষ ষোলোর দ্বারপ্রান্তে। টানা তিন জয়ের পর ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা জার্মান দৈত্যরা জয়ের জন্য আজ রাত ২টা মুখোমুখি হবে তলানির দল সলসবুর্গের। দেখাবে সনি টেন-৩।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102