ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে ধর্ষণের পর হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩০ বার পঠিত
ফাইল ছবি

শরীয়তপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-শরীয়তপুরের গোসাইরহাট উপ‌জেলার মধ‌্য কোদালপুর গ্রা‌মের মো. মো‌র্শেদ উকিল (৫৬), দাইমী চরভয়রা গ্রা‌মের মো. জা‌কির হো‌সেন মুতাইত (৩৩) ও ডামুড‌্যা উপ‌জেলার চর ‌ঘরোয়া গ্রা‌মের আবদুল হক মুতাইত (৪২)। বাকি ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২০ জানুয়ারি রাতে ডামুড‌্যা উপ‌জেলার চরভয়রা উকিলপাড়া গ্রা‌মের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম (৪০) পা‌শের বা‌ড়িতে মোবাইলে চার্জ দ‌ি‌তে গিয়ে নিখোঁজ হন। মো‌র্শেদ, আবদুল হক ও জা‌কির দল বেঁধে হাওয়া বেগম‌কে ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধে হত‌্যা করা হয়। পরদিন সকালে পু‌লিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য শরীয়তপুর সদর হাসপাতপা‌লে পাঠায়। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে ডামুড‌্যা থানায় হত‌্যা মামলা ক‌রেন। তদন্ত শেষে ডামুড্যা থানা পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৭ অক্টোবর ৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

দীর্ঘ ২২ মাস ৪ দিন পরে এ রায় দেয় আদালত। মামলায় ৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102