ads
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৬৬ বার পঠিত

কাউন্সিলের প্রায় এক বছর পর ধর্মবিষয়ক সম্পাদকের শূন্যপদ পূরণ করেছে আওয়ামী লীগ। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা তার এই পদের মনোনয়ন অনুমোদন করেছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, মঙ্গলবার রাতে দলের একাধিক সূত্র সিরাজুল মোস্তফাকে এই পদে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি সম্পাদক পদ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদকের পদগুলো খালি ছিল। পরবর্তী সময়ে বাকি সম্পাদকের পদগুলো পূরণ হলেও ধর্মবিষয়ক সম্পাদক পদটি শূন্য ছিল। অবশেষে এই পদে সিরাজুল মোস্তফাকে দায়িত্ব দেয়া হলো। আগের কমিটিতে এই পদে ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102