ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৩ বার পঠিত

নাটোরে চিনিকল বিক্রির পাঁয়তারা বন্ধ, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রমিক কর্মচারীদের পাওনা আদায়সহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
বুধবার সকালে, নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে এক মানববন্ধনে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত চিনিকল চালু করে আখ চাষীদের আখ কেনার ব্যবস্থাসহ শ্রমিক-কর্মচারীর দ্রুত পাওনা পরিশোধ করতে হবে। এছাড়া পাশাপাশি সকল বন্ধ পাটকল খুলে দেয়ারও দাবি জানান তারা।

এসময় মিল বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহারসহ কৃষক ও শ্রমিকদের দাবি মেনে নেয়া না হলে রেলপথ সড়কপথ অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও প্রতিবাদ সমাবেশ থেকে হুমকি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদ, সাইফুর রহমান সহ অন্যান্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102