চট্টগ্রামের কেডিএস গ্রুপ থেকে চাকরি ছেড়ে দেয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে অন্তত ২৬ টি হয়রানি মূলক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার সকালে, চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ভুক্তভোগী মুনির হোসেনের পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার জানায়, ২০১৮ সালে চাকরি ছেড়ে দেন মুনির হোসেন। এ সময় তাকে বকেয়া পাওনা বুঝিয়ে দেয়নি কেডিএস কর্তৃপক্ষ। তারপর ২০১৯ সালে তিনি অন্য প্রতিষ্ঠানে যোগদান করলে তাকে নানাভাবে হুমকি দেয়। এতেও কর্ণপাত না করায় মুনিরের বিরুদ্ধে গাড়ি চুরির মামলাসহ এ পর্যন্ত ২৬টি মামলা করে তাকে কারাগারে পাঠানো কেডিএস গ্রুপ। এসব মামলা সামাল দিতে দিশেহারা মুনিরের পরিবার।
কেডিএস গ্রুপের মালিক খলিলুর রহমান ও তার পরিবারের মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে সন্তানকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মুনির হোসেনের পিতা চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খান।