ads
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে।
দ্বিতীয় দফায় ভোটিংয়ের পরই তিনি নির্বাচিত হয়েছেন। প্রথম দফায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বার প্রোটিয়াদের মাধ্যমেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয়েছে তার।

স্বতন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের ইমরান খাজাকে। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের হন ইমরান খাজা।

ইমরান ও গ্রেগ বারক্লের মধ্যে হওয়া এ নির্বাচনের নিয়ম ছিল, মোট ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১১ ভোট যে পাবে সেই হবে চেয়ারম্যান। তাই প্রথম দফায় ১০-৬ ব্যবধানে এগিয়ে থাকলেও বিজয়ী হননি বারক্লে। তবে দ্বিতীয় দফায় ক্রিকেট সাউথ আফ্রিকার ভোট পাওয়ায় আইসিসি চেয়ারম্যান হলেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102