ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জ শহরে ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে শেখ আব্দুর রশিদ নামে একজনের মৃত্যু হয়েছে। ৫ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মঙ্গলবার রাতে মারা যান।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িত উমেদনগরের মুক্তার মিয়ার পক্ষের লোকজন এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। ময়নাতদন্ত শেষে বুধবার তার মরদেহ দাফন করা হয়েছে। এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা নেয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। তবে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানো যাবে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার শহরের চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ড দখল নিয়ে পৌর এলাকার উমেদনগর আলগাবাড়ি বনাম পূর্ব এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথমে স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হলেও পরে আশপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে।

দফায় দফায় এ সংঘর্ষ চলাকালে একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102