ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ম্যারাডোনার বিদায়ে ক্রিকেটারদের শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। আর্জেন্টাইন মহাতারকার বিদায়ে কেবল ফুটবলাঙ্গনে নয়, শোকের ছায়া পড়েছে ক্রিকেটাঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাৎক্ষণিকভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ফেইসবুক পেইজে ম্যারাডোনাকে নিয়ে বিশাল একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আর্জেন্টিনাভক্ত এই টাইগার অলরাউন্ডার।

তিনি লিখেছেন, কিছু খেলোয়াড় আছেন যারা প্রজন্মের সেরা হিসেবে বিবেচিত হন এবং এরপর কেউ কেউ আছেন যারা প্রজন্ম ছাপিয়ে আইকনে পরিণত হন এবং সেই খেলাটিরই প্রতিচ্ছবি হয়ে ওঠেন। দিয়েগো ম্যারাডোনা ছিলেন তেমনই একজন যিনি ফুটবলটাকেই নতুন মাত্রা দিয়েছিলেন। মাঠে যেমন তিনি বিখ্যাত ছিলেন, তেমনই মাঠের বাইরেও। সঠিক কিংবা ভুল, সবই তিনি করেছেন তার নিজের মতো করে। তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবলের প্রতি ভালোবাসা কেউ কখনোই অস্বীকার করতে পারবেনা। তার মতো একজন কিংবদন্তি ছিলেন বলেই, ফুটবল এখনো আমাদেরকে বিস্মিত করে। তিনি খেলেছেন বলেই, ফুটবল আরো মহিমান্বিত হয়ে উঠছে প্রতিদিন। ওপারে ভালো থেকো দিয়েগো।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ফেইসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা। R.I.P

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102