ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কী হয়েছিল ম্যারাডোনার?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের লানুসে অবস্থিত পলিক্লিনিক এভিটা হাসপাতালে জন্ম নেয়া ম্যারাডোনা শেষ নিশ্বাস ত্যাগ করলেন ২০২০ সালে ২৫ নভেম্বর বুয়েন্স আয়ার্সে নিজ বাসায়। হঠাৎ করেই বুধবার (২৫ নভেম্বর) হার্ট অ্যাটাক করেন তিনি। যেখান থেকে আর ফিরলেন না তিনি। তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বেশ কিছুদিন আগে অবসাদ, অ্যানিমিয়া ও ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে আর্জেন্টিনার একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। কয়েকদিন পর দেখা গেল, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। তাই বিশ্বকাপজয়ী তারকাকে বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে সেখানেই ম্যারাডোনার জটিল অস্ত্রোপচার হয়েছিল।

সেই অস্ত্রোপচার সফল হয়েছিল। কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। সেই অস্ত্রোপচার বেশ জটিল ছিল যে ম্যারাডোনার ম্যানেজার মাতিয়াস মোরলা জানিয়েছিলেন, সেই সময়টা সম্ভবত তাঁর জীবনের কঠিন মুহূর্ত ছিল।

সব শঙ্কা কাটিয়ে গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ম্যারাডোনা। তবে বাড়ি যেতে পারেননি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আর্জেন্টাইন তাঁকে নেওয়া হয়েছিল অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে। কিছুদিন সেখানেই ছিলেন তিনি।

আর্জেন্টিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ বুধবার হৃদরোগে আক্রান্ত হন ম্যারাডোনা। খবর দেওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স পৌঁছেও যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। না ফেরার দেশে পাড়ি জমান ফুটবলের রাজপুত্র। খবরটি নিশ্চিত করেছেন ম্যারাডোনার মুখপাত্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102