ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিজিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ৯ বাংলাদেশি জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বুধবার দুপুরে বিজিবি ও বিজিপি এর মধ্যে মিয়ারমারের মংডু শহরে এক পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে তাদের ফেরত দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

তিনি বলেন, বুধবার সকালে টেকনাফ থেকে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ারমারের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে পৌঁছার পর উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের নেতৃত্ব দেন তিনি নিজেই। অপরদিকে মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ৪ নম্বর শাখার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জউ লিং অং।

তিনি জানান, গত ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্যরা টেকনাফের শাহপরীরদ্বীপ ঘোলাপাড়ার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ও ৯ জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি জেলে ও নৌকা ফেরত চেয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। শেষ পর্যন্ত জেলেদের ফেরত দিতে সম্মত হলে পতাকা বৈঠক হয়। আলোচনার পর ৯ জেলেকে ফেরত পাঠানো হয়। জেলেদের বিকেলে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন মো. নুরুল আলম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মোহাম্মদ আলম প্রকাশ কালু, সাইফুল, সলিম উল্লাহ, নুর কামাল, মো. লালু মিয়া। ফেরত আনা জেলেদের দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102