ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে চাকরির ফাঁদ পেতে প্রতারণা, তরুণীসহ আটক ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

ঢাকার সাভার এলাকা থেকে ভুয়া প্রতিষ্ঠানে চাকরির ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- নুসরাত জাহান সিনথিয়া (২১), মো. আমিরুল ইসলাম (৪০), মো. ফাহিম রহমান (২২), মো. দুলাল মিয়া (২৮)।

মঙ্গলবার ওই এলাকার ‘আল হামি সিকিউরিটি লিমিটেড’ নামক একটি ভুয়া কোম্পানি থেকে তাদের আটক করা হয়। এ সময় চাকরিপ্রার্থী আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বুধবার র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল হামি সিকিউরিটি লিমিটেড’ নামক একটি ভুয়া কোম্পানি মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণার ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই। এতে আনুমানিক ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এমন অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ৪০টি চাকরির ভর্তি ফরম, ১০টি চাকরির আবেদন ও ভর্তির ফরম, সাতটি যোগদানপত্র, তিনটি আবেদনপত্র, সাতটি অঙ্গীকারনামা, চারটি চাকরিপ্রার্থীর জীবন বৃত্তান্ত ফরম, সাতটি রেজিস্ট্রার খাতা, একটি রিসিপশন স্টিকার, একটি কোম্পানির স্টিকার, দুটি টাকা জমার রসিদ, ছয়টি মোবাইল সেট, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ‘আল হামি সিকিউরিটি কোম্পানি’ নামে একটি ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, অ্যাপার্টমেন্ট হাউজ, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড- এর চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিতো প্রতারকরা।

এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহকারী সুপারভাইজার, শো-রুমের গার্ড, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল, অসহায়, বেকার , স্বল্প শিক্ষিত নারী-পুরুষ এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতারিত করে আসছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102