ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নরসিংদীর শিবপুরে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় মানিক মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত তিনটার দিকে শিবপুর উপজেলার যোশর ইউপির মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতদের একজনের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার। তার নাম সোহেল মিয়া, বাবার নাম আমিনুল হক ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আটক মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ১০/১৫ জনের ডাকাত দল শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে হানা দেয়। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে। এক পর্যায়ে গ্রামবাসী তিনজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102