ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাস্টমসের তৃতীয় শ্রেণির নারী কর্মচারীর ১৩ বছরের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

খুলনায় দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউজের তৃতীয় শ্রেণির কর্মচারী রাফেজা বেগম রাফিজাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার খুলনা বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল কাস্টমস হাউজের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় দুর্নীতির অভিযোগে দুদক কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দয়ের করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউজে কর্মরত। তার বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম কাস্টমসের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী ছিলেন। তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102