ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নব নির্বাচিত এমপি’র শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসানের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ হাবিব হাসান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে, তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে হাবিব হাসান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক এস.এম মান্নান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত এমপি মোঃ হাবিব হাসান বলেন, তিনি কোন প্রকার দুর্নীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। একই সঙ্গে আমৃত্যু জনগণের খেদমত করে যাবেন বলে জানান।

এসময় বিএনপির সরকার পতনের আল্টিমেটাম প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বিএনপিকে জনগণ প্রত্যাখান করেছে। কোন নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেন না। তাই প্রতিটি নির্বাচনে বিএনপি’র প্রার্থীরা পরাজিত হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102