ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেতনস্কেল পরিবর্তনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৩ বার পঠিত

বেতনস্কেল পরিবর্তনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত তিন পদের স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ হেলথ এ্যসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন এর ব্যানারে তারা এ কর্মবিরতি শুরু করেন। এ কর্মবিরতিতে অংশ নিয়েছেন দেশের ২৬ হাজার স্বাস্থকর্মী।
আর দাবি মানা না হলে, এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানান সংগঠনটির ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি নাসরিন আক্তার।

তিনি অভিযোগ করেন, ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি দেয়ার পরও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের বেতন স্কেল পরিবর্তনের জন্য কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি।

এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের দ্বারা পরিচালিত কোন ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে অংশ নিবেন না এবং আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া হাম রুবেলা ভ্যাকসিন প্রদান কর্মসূচি বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা।

বর্তমানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা ১৬ তম গ্রেডে তাদের বেতন পাচ্ছে। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা যথাক্রমে ১১, ১২ এবং ১৩ গ্রেডে বেতন প্রাপ্তির দাবি করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102