ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্মানাধীন ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ শ্রমিক আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুরে নির্মানাধীন ছয়তলা ভবনে ব্যবহৃত ক্রেন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর হাসপাতালের ভেতরে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করছে অর্ধশত শ্রমিক। ভবনের কাজের জন্য বহুল উচ্চতাসম্পন্ন একটি ক্রেন ব্যবহার করা হয়। ক্রেনের উপরে উঠে কাজ শুরু করে শুভ নামের এক শ্রমিক। এদিকে অন্য শ্রমিকদের মাধ্যমে নিচে পাথর দিয়ে ঢালাই মেশিনে কাজ চলমান ছিল। পরে ছয়তলা থেকে ক্রেন ভেঙ্গে নিচে ঢালাই মেশিনের সাথে লেগে মাথায় মারাত্মক আঘাত পায় শুভ। এ সময় নিচে থাকা অপর দুই শ্রমিক ফরহাদ ও নয়নও আহত হয়। তাদেরকে প্রথমে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শুভ ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, ছয়তলা থেকে পড়ার কারনে শরীরের বিভিন্ন স্থান ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তিন শ্রমিক। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102